Madhyamik Geography Question Paper 2026 PDF | মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৬

Madhyamik Geography Question Paper 2026 PDF Download করুন সহজেই। শুধু তাই নয় এই Question Paper (মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৬) এর সমস্ত প্রশ্নের সহজ সমাধান এই প্রতিবেদনে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে। মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা। আর এই যুদ্ধের ময়দানে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হলো বিগত বছরের প্রশ্নপত্র। ২০২৬ সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে Madhyamik Geography Question Paper 2026 PDFএর বিস্তারিত বিশ্লেষণ, সমাধান এবং PDF ডাউনলোড লিঙ্ক প্রদান করা হলো। শুধু তাই নয়, সমস্ত ছোট প্রশ্নগুলির সমাধান এবং ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ টিপস বা পরামর্শ এই প্রতিবেদনে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

https://www.bhugolpedia.in/2026/02/madhyamik-geography-question-paper-2026-pdf.html
Madhyamik Geography Question Paper 2026 PDF

Madhyamik Geography Question Paper 2026 PDF (মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৬) এক নজরে 

  • টপিক: মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৬ (Madhyamik Geography Question Paper 2026 PDF)
  • বিষয়: ভূগোল 
  • সাল: ২০২৬
  • বোর্ড: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)
  • অফিসিয়াল ওয়েবসাইট: wbbse.wb.gov.in

কেন ২০২৬ সালের মাধ্যমিক প্রশ্নপত্রটি সংগ্রহের রাখা জরুরি?

মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার পরেও এই প্রশ্নপত্রের গুরুত্ব অপরিসীম। প্রশ্নপত্রটি ভবিষ্যতের জন্য কেন জরুরি তা নিচে আলোচনা করা হলো।
  • ভবিষ্যৎ পরীক্ষার্থীদের গাইড: ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা এই প্রশ্নপত্র দেখে বুঝতে পারবে মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্নের ধরন কোন দিকে মোড় নিচ্ছে এবং সেই অনুযায়ী তারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। 
  • সিলেবাসের গুরুত্ব বোঝা: কোন কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন এসেছে তা এই প্রশ্নপত্র দেখে বোঝা সম্ভব, এই প্রশ্ন দেখেই তারা ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার রূপরেখা তৈরি করতে পারবেন।
  • টাইম ম্যানেজমেন্ট: বাড়িতে বসে ঘড়ি ধরে প্র্যাকটিস করার জন্য বিগত বছরের প্রশ্নপত্রের কোন বিকল্প নেই।
  • সাজেশন তৈরি করা: ২০২৭ সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার সাজেশন তৈরি করার জন্য এ বছরের (২০২৬ সালের) প্রশ্নপত্রের জুড়ি মেলা ভার।

মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৬ - এর গভীর বিশ্লেষণ

২০২৬ সালের ভূগোল প্রশ্নপত্র টি ছিল যথেষ্ট ভারসাম্যপূর্ণ পর্ষদের নিয়ম অনুযায়ী প্রাকৃতিক ভূগোল (Physical Geography) পরিবেশ ভূগোল (Environmental Geography) এবং আঞ্চলিক ভূগোল (Regional Geography) - প্রতিটি বিভাগ থেকেই বৈচিত্র্যময় প্রশ্ন রাখা হয়েছিল।

মাধ্যমিক ২০২৬ এর এই প্রশ্নপত্রটি কেবল একটি মূল্যায়নের মাধ্যম নয়, বরং আগামী বছরের পরীক্ষার্থীদের জন্য একটি দিকনির্দেশক। যারা পরীক্ষা দিয়েছে, তাদের উত্তর মিলিয়ে নেওয়া এবং যারা ২০২৭ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের প্রস্তুতির ভিত মজবুত করতে এই নিবন্ধটি সাহায্য করবে।

প্রশ্নপত্রের কাঠামো এক নজরে (Question Pattern)

মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৬ (Madhyamik Geography Question Pattern 2026 PDF) প্রতিবছরের ন্যায় এ বছরও একটি বিশেষ প্যাটার্ন বা কাঠামো মেনে হয়েছে, নিচে সম্পূর্ণ কাঠামোটি বর্ণনা করা হলো।
  • বিভাগ - ক: বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), মোট নম্বর ১৪।
  • বিভাগ - খ: অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSA), মোট নম্বর ২২।
  • বিভাগ - গ: সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (২ নম্বরের প্রশ্ন), মোট নম্বর ১২।
  • বিভাগ্ - ঘ: সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন (৩ নম্বরের প্রশ্ন), মোট নম্বর ১২।
  • বিভাগ - ঙ: দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন (৫ নম্বরের পশ্ন), মোট নম্বর ২০।
  • বিভাগ - চ: মানচিত্র চিহ্নিতকরণ (Map Pointing), মোট নম্বর ১০
উপরের এই ৬ টি বিভাগ মিলিয়ে প্রশ্নপত্রের সর্বমোট নম্বর হলো ৯০।

Madhyamik Geography Question Paper 2026 PDF Download করার পদ্ধতি

আপনারা অনেকেই এই প্রশ্নপত্র টি সরাসরি আপনার ফোনে বা কম্পিউটারে ডাউনলোড করতে চাইছেন। নিচে দেওয়া সহজ ধাপগুলো অনুসরণ করে আপনি Madhyamik Geography Question Paper 2026 PDF ডাউনলোড করতে পারেন। 
  1. প্রথমেই আপনার ব্লগের নিচে থাকা Download Now বাটনে ক্লিক করুন।
  2. লিংকটি ওপেন হওয়ার পর আপনি  প্রশ্নপত্রের একটি প্রিভিউ দেখতে পাবেন। 
  3. উপরের ডানদিকের ডাউনলোড আইকনে ক্লিক করুন।
  4. কিছুক্ষণের মধ্যেই আপনার ডিভাইসে উচ্চমানের (High Quality) PDF ফাইলটি সেভ হয়ে যাবে। 
এখানে সবাইকে একটি কথা বলা প্রয়োজন এটি ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার অরিজিনাল প্রশ্নপত্র। যারা পরবর্তী বছরের (২০২৭ সালের) মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই এই প্রশ্নপত্রটির প্রিন্ট করে নিজের কাছে রেখে দিন।

আরও পড়ুন:

১) বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১×১৪ = ১৪
১.১) বহির্জাত শক্তির মূল উৎস হল - 
  • পারমাণবিক শক্তি 
  • সৌরশক্তি 
  • তেজস্ক্রিয় শক্তি 
  • স্থিতিশীল শক্তি
  • উত্তর: সৌরশক্তি 
১.২) পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে -
  • ক্রেভাস 
  • সার্ক 
  • বার্গস্রুন্ড
  • নুনাটক
  • উত্তর: ক্রেভাস
১.৩) হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হল - 
  • পারমাণবিক হাইড্রোজেন স্তর
  • পারমাণবিক হিলিয়াম স্তর
  • আণবিক নাইট্রোজেন স্তর 
  • পারমাণবিক অক্সিজেন স্তর
  • উত্তর: আণবিক নাইট্রোজেন স্তর
১.৪) আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হল -
  • বোরা
  • চিনুক
  • খামসিন
  • ফন
  • উত্তর: ফন
১.৫) "শৈবাল সাগর"  দেখা যায় -
  • আটলান্টিক মহাসাগরে
  • ভারত মহাসাগরে 
  • সুমেরু মহাসাগরে 
  • কুমেরু মহাসাগরে 
  • উত্তর: আটলান্টিক মহাসাগরে 
১.৬) পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্রতলের নিয়মিত উত্থান ও পতন কে বলে - 
  • সুনামি
  • সমুদ্র তরঙ্গ 
  • সমুদ্র স্রোত
  • জোয়ার ভাটা 
  • উত্তর: জোয়ার ভাটা 
১.৭) বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিত 3R এর অন্তর্ভুক্ত নয় -
  • পরিমাণগত হ্রাস
  • পুনর্বিন্যাস
  • পুনর্ব্যবহার 
  • পুনর্নবীকরণ 
  • উত্তর: পুনর্বিন্যাস
১.৮) অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হল -
  • হায়দ্রাবাদ 
  • সেকেন্দ্রাবাদ 
  • অমরাবতী 
  • বিজয়ওয়াড়া
  • উত্তর: অমরাবতী 
১.৯) কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হল -
  • জাস্কার 
  • ধৌলাধর
  • নাগটিব্বা 
  • সিঙ্গালিলা 
  • উত্তর: জাস্কার
১.১০) স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হল -
  • ভাকরা-নাঙ্গল পরিকল্পনা
  • হিরাকুঁদ পরিকল্পনা 
  • দামোদর উপত্যকা পরিকল্পনা 
  • তুঙ্গভদ্রা পরিকল্পনা 
  • উত্তর: দামোদর উপত্যকা পরিকল্পনা 
১.১১) ভারতীয় শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ হয় তাকে বলে - 
  • খারিফ ফসল 
  • রবি ফসল 
  • বাগিচা ফসল 
  • জায়িদ ফসল
  • উত্তর: জায়িদ ফসল
১.১২) ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হল - 
  • বৈদ্যুতিন শিল্প 
  • রেলইঞ্জিন শিল্প 
  • বস্ত্র শিল্প 
  • তথ্যপ্রযুক্তি শিল্প
  • উত্তর: রেলইঞ্জিন শিল্প 
১.১৩) ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত - 
  • মুম্বইতে 
  • চেন্নাইতে 
  • কোলকাতাতে 
  • দিল্লীতে
  • উত্তর: মুম্বইতে
১.১৪) উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রং - এর সাহায্যে দেখানো হয় -
  • কালো 
  • সবুজ 
  • হালকা নীল  
  • গাঢ় লাল
  • উত্তর: গাঢ় লাল

বিভাগ - খ

২) ২.১) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে "শু"এবং অশুদ্ধ হলে পাশে "অ" লেখো (যে কোনো ছয়টি) ১×৬ = ৬
  • ২.১.১) বিজ্ঞানী ব্যাগনল্ড তির্যক বালিয়াড়িকে "বার্খান" নামকরণ করেছেন। (শু)
  • ২.১.২) মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতার বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয়। (অ)
  • ২.১.৩) জেট বায়ু জিওস্ট্রপিক বায়ুর একটি উদাহরণ। (শু)
  • ২.১.৪) পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সামকৌনিক অবস্থানকে সিজিগি বলে। (অ)
  • ২.১.৫) ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হল গোয়া। (অ)
  • ২.১.৬) উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে। (শু)
  • ২.১.৭) উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরী করা হয় না। (অ)
২.২) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) ১×৬ = ৬
  • ২.২.১) অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা ________হয়? উত্তর: হ্রাস/অবনমন
  • ২.২.২) মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে________ বলে? উত্তর: বাজাদা/রেডিমেন্ট
  • ২.২.৩) কোনো স্থানের উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি________ গোলার্ধে অবস্থিত। উত্তর: দক্ষিণ
  • ২.২.৪) ________ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদস্থানে একই সময় তৈরী হয়। উত্তর: গৌণ 
  • ২.২.৫) শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমন্ডলে________গ্যাস নির্গত করে। উত্তর: ক্লোরোফ্লুরো কার্বন/CFCs/HCFCs/HFCs/R-32
  • ২.২.৬) আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে________ বলে। উত্তর: বাগার/রোহি 
  • ২.২.৭) জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে________বলে। উত্তর: কম্পোস্টিং
২.৩) একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ১×৬ = ৬
  • নদীর জলপ্রবাহ মাপার এককের নাম লেখো। উত্তর: কিউসেক ও কিউমেক
  • সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতা কত শতাংশ? উত্তর: ১০০ শতাংশ 
  • মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্রস্রোত প্রবাহিত হয়? উত্তর: শীতল স্রোত অথবা অন্তঃস্রোত
  • মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়: উত্তর: পারদ
  • ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম লেখো। উত্তর: কূপ ও নলকূপ 
  • ভারতে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? উত্তর: করমন্ডল উপকূলে বা তামিলনাড়ু উপকূলে
  • ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কী? উত্তর: দ্বিতীয় 
  • ভূ-বৈচিত্রসূচক মানচিত্রে কোন রেখা সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়? উত্তর: সমোন্নতি রেখা
২.৪) বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো। ১×৪ = ৪
  • ২.৪.১) ছোটনাগপুর      ১) পাইন 
  • ২.৪.২) অসম                ২) কফি
  • ২.৪.৩) হিমালয়             ৩) পরেশনাথ পাহাড়
  • ২.৪.৪) চিকমাগালুর       ৪) বরদৈচিলা
  • উত্তর: ছোটনাগপুর - পরেশনাথ পাহাড়, অসম - বরদৈচিলা, হিমালয় - পাইন, চিকমাগালুর - কফি

বিভাগ - গ

৩) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ২×৬ = ১২
  • ৩.১) মহাদেশীয় হিমবাহ কাকে বলে? অথবা, মরু সম্প্রসারণের সংজ্ঞা দাও।
  • ৩.২) "ক্যাটাবেটিক" বায়ু কাকে বলে? অথবা, আন্ত:ক্রান্তীয় অভিসৃতি অঞ্চল (ITCZ) বলতে কী বোঝো?
  • ৩.৩) চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের সংজ্ঞা দাও। অথবা, বর্জ্যের ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো?
  • ৩.৪) খাদার কী? অথবা, কারেওয়া বলতে কী বোঝো?
  • ৩.৫) মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা দাও। অথবা, জনঘনত্ব বলতে কী বোঝো? 
  • ৩.৬) মিলিয়ন শিটে ব্যবহৃত RF (Representative Fraction) এবং মেট্রিক স্কেলের উল্লেখ করো। অথবা, ভারতের জরিপ সংস্থার (Survey of India) ও ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) সদর দপ্তরগুলি কোথায় অবস্থিত?

বিভাগ - ঘ

৪) সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্ন গুলি লক্ষণীয়): ৩×৪ = ১২
  • ৪.১) জুগ্যান ও ইয়ার্দাং - এর মধ্যে তুমি পার্থক্য কিভাবে নিরূপণ করবে? অথবা, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর যে কোনো তিনটি পার্থক্য বিবৃতি করো।
  • ৪.২) শিল্প বর্জ্যের উৎস ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। অথবা, বর্জ্যের ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা (যে কোনো তিনটি) উল্লেখ করো।
  • ৪.৩) ভারতের পূর্বঘাট এবং পশ্চিমঘাটের মধ্যে পার্থক্য লেখো। অথবা, ভারতে অটোমোবাইল শিল্পের বিকাশের প্রধান কারণগুলি উল্লেখ করো।
  • ৪.৪) ভূবৈচিত্রসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের যে কোন তিনটি পার্থক্য লেখো। অথবা, দূর সংবেদন ব্যবস্থার সুবিধাগুলি উল্লেখ করো।

বিভাগ - ঙ

[দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন আবশ্যিক নয়]
৫) ৫.১) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ৫×২ = ১০
  • ৫.১.১) নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
  • ৫.১.২) বায়ুমণ্ডল উত্তপ হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো।
  • ৫.১.৩) পরিচলন বৃষ্টিপাতের সৃষ্টি ও বৈশিষ্ট্যসমূহ চিত্রসহ ব্যাখ্যা করো।
  • ৫.১.৪) জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো।
৫.২) যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ৫×২ = ১০
  • ৫.২.১) ভারতের জলবায়ুর পাঁচটি প্রধান নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো।
  • ৫.২.২) ভারতের চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। 
  • ৫.২.৩) পূর্ব ও মধ্য ভারতের লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো।
  • ৫.২.৪) ভারতের জনসংখ্যার অসম বন্টনের প্রাকৃতিক কারণগুলি ব্যাখ্যা করো।

বিভাগ - চ

৬) প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। ১×১০ = ১০
  • ৬.১) কন্যাকুমারিকা
  • ৬.২) লাডাক মালভূমি 
  • ৬.৩) গোদাবরী নদী 
  • ৬.৪) চিল্কা হ্রদ
  • ৬.৫) উত্তর-পূর্ব ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল 
  • ৬.৬) মরু মৃত্তিকা অঞ্চল 
  • ৬.৭) দক্ষিণ-ভারতের ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি 
  • ৬.৮) উত্তর-ভারতের একটি গম উৎপাদক অঞ্চল 
  • ৬.৯) বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র 
  • ৬.১০) ভারতের প্রথম মেট্রো-রেল শহর

অথবা, শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য

৬) যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও: ১×১০ = ১০
  • ৬.১) ভারতের বৃহত্তম ব-দ্বীপের নাম লেখো।
  • ৬.২) ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? 
  • ৬.৩) মনিপুর রাজ্যে অবস্থিত একটি হ্রদের নাম লেখো।
  • ৬.৪) ভারতের কোন দ্বীপমালা প্রবাল দ্বারা গঠিত?
  • ৬.৫) ভারতের বৃহত্তম হিমবাহের নাম লেখো।
  • ৬.৬) ভারতের কোন মৃত্তিকা রেগুর নামে পরিচিত? 
  • ৬.৭) ভারতের কোন রাজ্য হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে।
  • ৬.৮) কোন শিল্পশহর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত?
  • ৬.৯) ভারতের একটি কৃষিভিত্তিক শিল্পের নাম লেখো।
  • ৬.১০) পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানীর নাম লেখো।
  • ৬.১১) সাক্ষরতার হারে ভারতের কোন রাজ্য সর্বাধিক?
  • ৬.১২) কোন আধুনিক পরিবহনের মাধ্যমে পরিশোধিত খনিজ তেল সহজে পরিবাহিত হয়?
  • ৬.১৩) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কী?
  • ৬.১৪) ভারতের করমুক্ত বন্দরের নাম লেখো।

FAQ

Madhyamik Geography Question Paper 2026 PDF Download করা যাবে?

হ্যাঁ যাবে। Madhyamik Geography Question Paper 2026 PDF Download  করার সম্পূর্ণ পদ্ধতি এই প্রতিবেদনের উপরের দিকে আছে। 

মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৬ এর ডাউনলোড লিংক কোথায় পাবো?

এই প্রতিবেদনের উপরের দিকে Google Drive এর ডাউনলোড লিঙ্ক আছে, লিঙ্কে প্রবেশ করে সরাসরি ডাউনলোড করা যাবে। এছাড়াও আমাদের WhatsApp Channel - এ যুক্ত হলে এখান থেকেও ডাউনলোড করা যাবে।

How to Download 2026 Madhyamik Geography Question Paper?

হ্যাঁ অবশ্যই ডাউনলোড করা যাবে, সেজন্য এই আর্টিকেলের উপরে দেওয়া লিংকে প্রবেশ করে ডাউনলোড করতে হবে। 

উপসংহার

Madhyamik Geography Question Paper 2026 PDF (মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৬) সংক্রান্ত তথ্য মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিসোর্স। প্রশ্নপত্রের কাঠামো, অধ্যায় ভিত্তিক গুরুত্ব, মানচিত্র অংশের ভূমিকা এবং প্রস্তুতির কৌশল জানলে পরীক্ষার্থীরা নিজেদের পড়াশোনাকে আরও পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। বিশেষ করে যারা ভবিষ্যতে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আগের বছরের প্রশ্নপত্র ও তার বিশ্লেষণ বড় সহায়ক হিসেবে কাজ করে। 

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্ধারিত সিলেবাস অনুযায়ী তৈরি এই ভূগোল প্রশ্ন পত্র বুঝে পড়লে কোন অধ্যায়ে বেশি জোর দিতে হবে তা স্পষ্ট হয়। তাই মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৬ PDF খুঁজছেন এমন ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের জন্য এই ধরনের বিস্তারিত ও তথ্য ভিত্তিক আলোচনা একটি নির্ভরযোগ্য গাইড হিসেবে কাজে লাগবে। নিয়মিত অনুশীলন, মানচিত্র চর্চা এবং অধ্যায় ভিত্তিক রিভিশন এর মাধ্যমে যে কেউই ভূগোল বিষয়ে ভালো নম্বর অর্জন করতে পারে।

Previous Post