মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর: ভারতের প্রাকৃতিক পরিবেশ
মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় অর্থাৎ ভারতের প্রাকৃতিক পরিবেশ অংশটি একজন মাধ্যমিক পরীক্ষার্থীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায়টি মোট দুটি অংশে বিভক্ত। একটি অংশ হলো ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং অপরটি ভারতের অর্থনৈতিক পরিবেশ। দশম শ্রেণীর সিলেবাসে শুধুমাত্র প্রথম অংশটি থেকেই অর্থাৎ ভারতের প্রাকৃতিক পরিবেশ অংশ থেকেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের (1St. Summative Evaluation) প্রশ্ন হয়। এছাড়াও প্রতিবছর মাধ্যমিক পরীক্ষার জন্য এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ছোট বড় ও মাঝারি মানের বিভিন্ন প্রশ্ন এই থেকে হয়ে থাকে।
মাধ্যমিক পরীক্ষায় ১০ নম্বরের যে ম্যাপ পয়েন্টিং বা মানচিত্র থেকে প্রশ্ন আসে সেটি এই অধ্যায় থেকেই আসে। এছাড়া পার্থক্য, বৈশিষ্ট্য, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা ইত্যাদি প্রশ্নও এই অধ্যায় থেকে আসে। তাই একজন মাধ্যমিক পরীক্ষার্থীর এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্ব সহকারে অধ্যয়ন করা দরকার। তাই আজ এই আর্টিকেলের মাধ্যমে আমরা মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর: ভারতের প্রাকৃতিক পরিবেশ অংশের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের যথাযথ উত্তর তুলে ধরেছি।
![]() |
| মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন ও উত্তর |
মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর: ভারতের প্রাকৃতিক পরিবেশ একনজরে
- শিরোনাম: মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর: ভারতের প্রাকৃতিক পরিবেশ
- বিষয়: ভূগোল
- শ্রেণি: দশম
- অধ্যায়: পঞ্চম
- অফিসিয়াল ওয়েবসাইট: wbbse.wb.gov.in
মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়: ভারতের প্রাকৃতিক পরিবেশ অধ্যায়টি কেন গুরুত্বপূর্ণ?
১. সর্বোচ্চ নম্বর বিভাজন
২. ম্যাপ পয়েন্টিং
৩. বাস্তব জীবনে সঙ্গে ভূগোলের সম্পর্ক স্থাপন
৪. প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তি স্থাপন
Madhyamik Geography Chapter 5 Question and Answer
১ নম্বরের প্রশ্ন
- ক্ষেত্রমান হিসেবে বিশ্বে ভারতের স্থান কত তম? উত্তর: সপ্তম।
- ভারতের উত্তরতম অংশের নাম কী? উত্তর: ইন্দিরাকল।
- ভারতের দক্ষিণতম অংশের নাম কী: উত্তর: কুমারিকা অন্তরীপ বা কন্যাকুমারিকা।
- ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কী: উত্তর: ইন্দিরা পয়েন্ট।
- ভারতের পূর্বতম অংশের নাম কী? উত্তর: অরুণাচল প্রদেশের কিবিথু।
- ভারতের পশ্চিম তম অংশের নাম কী? উত্তর: গুজরাটের গুহারমোটার।
- ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কী? উত্তর: মালদ্বীপ।
- ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কী: উত্তর: চীন।
- ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লেখো। উত্তর: লাক্ষাদ্বীপ।
- ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখার নাম কী? উত্তর: ডুরান্ড লাইন।
- ভারত ও চীনের মধ্যে সীমারেখার নাম কী? উত্তর: ম্যাকমোহন লাইন।
- ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখার নাম কী? উত্তর: র্যাডক্লিফ লাইন।
- ভারতের কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে সীমারেখার নাম কী? উত্তর: LOC।
- LOC এর পুরো নাম কী? উত্তর: Line of Control
- ভারতের কাশ্মীর ও চীন অধিকৃত কাশ্মীরের মধ্যে সীমারেখার নাম কী? উত্তর: LAC
- আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত সীমারেখার নাম কী? উত্তর: ১০° চ্যানেল।
- ভারত ও শ্রীলংকার মাঝে অবস্থিত প্রণালীর নাম কী? পক প্রণালী।
- LAC এর পুরো নাম কী? উত্তর: Line of Actual Control
- বর্তমানে ভারতীয় অঙ্গরাজ্যের সংখ্যা ক'টি? উত্তর: ২৮ টি।
- বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ক'টি? উত্তর: ৮ টি।
- প্রতিবেশী দেশগুলির মধ্যে কোন দেশের সাথে ভারতের সীমারেখা দৈর্ঘ্য সবচেয়ে বেশি? উত্তর: বাংলাদেশ।
- আয়তনে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কী? উত্তর: রাজস্থান।
- আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কী? উত্তর: গোয়া।
- আয়তনে ভারতের বৃহত্তম জেলার নাম কী? উত্তর: গুজরাটের কচ্ছ।
- আয়তনে ভারতের ক্ষুদ্রতম জেলার নাম কী? উত্তর: কেরালার মাহে।
- ভারতের নবীনতম রাজ্যের নাম কী? উত্তর: তেলেঙ্গানা।
- তেলেঙ্গানার রাজধানীর নাম কী? উত্তর: হায়দ্রাবাদ।
- অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কী? উত্তর: অমরাবতী।
- ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে স্থাপিত হয়? উত্তর: ১৯৫৩ সালে।
- ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে কার্যকরী হয়? উত্তর: ১৯৫৬ সালে।
- কত সালে মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্য গঠিত হয়? উত্তর: ২০০০ সালে।
- কত সালে বিহার রাজ্য ভেঙে ঝাড়খন্ড রাজ্য গঠিত হয়? উত্তর: ২০০০ সালে।
- কত সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়? উত্তর: ২০২৪ সালের ২ রা জুন।
- টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: গডউইন অস্টিন বা K2
- ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: K2
- ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: কাঞ্চনজঙ্ঘা।
- দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: আনাইমুদি।
- আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: আনাইমুদি।
- আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: গুরুশিখর।
- বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: মানপুর।
- ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: পরেশনাথ।
- পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: জিন্দাগাদা বা আর্মাকোন্ডা।
- পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: ভাভুলমালা।
- নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: দোদাবেতা।
- মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: ধূপগড়।
- মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: অমরকন্টক।
- পাঁচমারি কোন পাহাড়ের শৃঙ্গ? উত্তর: মহাদেব।
- সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: ধূপগড়।
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কী? উত্তর: পোর্টব্লেয়ার।
- ভারতের বৃহত্তম কয়ালের নাম কী? উত্তর: ভেম্বনাদ।
- ভারতের উচ্চতম গিরিপথের নাম কী? উত্তর: ডুংরি-লা বা মানা।
- হিমালয় সংক্রান্ত গবেষণাগার ভারতের কোথায় অবস্থিত? উত্তর: দেরাদুন।
- কারেওয়া কী জন্য বিখ্যাত? উত্তর: জাফরান চাষের জন্য।
- দুন কথার অর্থ কী? উত্তর: নিম্ন উপত্যকা।
- ভারতের বৃহত্তম দুন উপত্যকার নাম কী? উত্তর: দেরাদুন।
- কুমায়ুন হিমালয় অঞ্চলে হিমবাহ সৃষ্ট হ্রদ গুলি কে কী বলে? উত্তর: তাল।
- ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী? উত্তর: সিয়াচেন।
- পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: সান্দাকাফু।
- অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: নামচাবারওয়া।
- উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: মিশমি পাহাড়ের দাফাবুম।
- ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কী? উত্তর: আরাবল্লী পর্বত।
- পূর্ব হিমালয়ের সীমা নির্ধারণ করো। উত্তর: সিঙ্গালিলা পর্বতশ্রেনি থেকে অরুণাচল প্রদেশের নামচাবারোয়া পর্বত।
- মধ্য হিমালয়ের সীমা নির্ধারণ করো। উত্তর: নেপালের কালী নদী থেকে সিকিম রাজ্যের সিঙ্গালিলা পর্বতশ্রেনি পর্যন্ত।
- পশ্চিম হিমালয়ের সীমা নির্ধারণ করো। উত্তর: নাঙ্গা পর্বত থেকে নেপাল সীমান্তের কালি নদী পর্যন্ত।
- ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী? উত্তর: সিয়াচেন হিমবাহ।
- ভারতের দীর্ঘতম সুরঙ্গ পথের নাম কী? উত্তর: হিমাচল প্রদেশের অটল টানেল।
- করেওয়া কী জন্য বিখ্যাত? উত্তর: জাফরান চাষের জন্য।
- কারেওয়া কোথায় অবস্থিত? উত্তর: পিরপাঞ্চল ও উচ্চ হিমালয়ের মাঝে অবস্থিত।
- কুমায়ুন হিমালয়ের হিমবাহসৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী নামে ডাকা হয়? উত্তর: তাল নামে ডাকা হয়।
- মাউন্ট এভারেস্টকে নেপালিরা ও তিব্বতিরা কী নামে ডাকে? উত্তর: নেপালিরা ডাকে সাগরমাথা নামে ও তিব্বতিরা ডাকে চোমোলুংগমা নামে।
- ভাঙ্গার মৃত্তিকা পাঞ্জাবি কী নামে পরিচিত? উত্তর: ধায়া।
- খাবার মৃত্তিকা পাঞ্জাবি কি নামে পরিচিত? উত্তর: বেট।
- ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি? উত্তর: মাজুলি।
- থর মরুভূমির পূর্ব দিকে আরাবল্লী পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? উত্তর: বাগার।
- রাজস্থানের মরু অঞ্চলের প্রধান নদীর নাম কি? উত্তর: লুনি।
- আরাবল্লী ও বিন্ধ্য পর্বতের মাঝে অবস্থিত মালভূমিটির নাম কি?
- ভারতের বৃহত্তম কয়ালের নাম কী? উত্তর: ভেম্বনাদ।
- আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত আগ্নেয়গিরির নাম কি? উত্তর: ব্যারেন ও নারকোন্ডাম।
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর: স্যাডল পিক।
- গঙ্গা নদীর উৎপত্তিস্থলের নাম লেখো। উত্তর: কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ।
- সিন্ধু জলবন্টন চুক্তি কত সালে সাংগঠিত হয়? উত্তর ১৯৬০ সালে
- কোন দুটি দেশ সিন্ধু জলবন্টন চুক্তিতে আবদ্ধ হয়? উত্তর: ভারত ও পাকিস্তান।
- ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থলের নাম লেখো। উত্তর: তিব্বতের কৈলাস পর্বতের চেমায়ুং-দুং হিমবাহ।
- ভারতের গভীরতম গিরিখাত এর নাম কি? উত্তর: গণ্ডকী নদীর উপর কালী-গণ্ডকী গিরিখাত।
- ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো। উত্তর: নর্মদা।
- নর্মদা নদীর উৎপত্তিস্থলের নাম লেখো। উত্তর: মধ্যপ্রদেশের অমরকন্টক হিল।
- "দক্ষিণ ভারতের গঙ্গা" কোন নদীকে বলা হয়? উত্তর: গোদাবরী নদী।
- দক্ষিণ ভারতের "পবিত্র নদীর" নাম কি? উত্তর: কাবেরী নদী।
- ধুঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? উত্তর: নর্মদা নদী।
- তাপ্তি নদীর উৎপত্তিস্থলের নাম লেখো। উত্তর: মূলতাই পাহাড়।
- ভারতের কোন রাজ্য কূপসেচ পদ্ধতিতে প্রথম স্থান অধিকার করে? উত্তর: উত্তর প্রদেশ।
- ভারতের কোন রাজ্য নলকূপসেচ পদ্ধতিতে প্রথম স্থান অধিকার করে? উত্তর: পাঞ্জাব।
- ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? উত্তর: ওড়িশার হীরাকুঁদ।
- "বাংলার দুঃখ" কোন নদকে বলা হয়? উত্তর: দামোদর।
- ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম কী! উত্তর: DVC
- বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য সর্বাধিক অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে? উত্তর: তামিলনাড়ু।
- এল নিনো কথার অর্থ কী? উত্তর: ছোট্ট যীশু।
- বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? উত্তর: ২১ মার্চ।
- বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? উত্তর: ৫ জুন।
- ভারতের বনভূমি সংরক্ষণ আইন কত সালে পাশ হয়? উত্তর: ১৯৮০।
- জাতীয় অরণ্য সপ্তাহ কবে পালন করা হয়? উত্তর: ৮-১৪ জুলাই।
- ভারতের একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর: ইম্ফল।
- অসমে কালবৈশাখী কী নামে পরিচিত? উত্তর: বরদৈছিলা।
- আমরা বৃষ্টির কর্ণাটক রাজ্যে কী নামে পরিচিত? উত্তর: চেরি ব্লোসোম।
- উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে প্রবাহিত একটি ধূলিঝড়ের নাম কী: উত্তর: আঁধী।
২ নম্বরের প্রশ্ন
- দুন উপত্যকা কাকে বলে?
- কারেওয়া কী?
- আকসাই চীন কী?
- সোডা মালভূমি বলতে কী বোঝ?
- ডেকান ট্র্যাপ কাকে বলে?
- কচ্ছের রণ কী?
- কয়াল কাকে বলে?
- উপ হ্রদ কাকে বলে?
- নর্মদা নদী পশ্চিম বাহিনী কেন?
- প্লাবন খাল কাকে বলে?
- নিত্যবহ খাল কাকে বলে?
- খাদার মৃত্তিকা কী?
- ভাবর মৃত্তিকা কাকে বলে?
- ভাঙার মৃত্তিকা কাকে বলে?
- "আশ্বিনের ঝড়" কী?
- কালবৈশাখী কী?
- কালবৈশাখীকে নর-ওয়েস্টার বলা হয় কেন?
- ঝুম চাষ কাকে বলে?
- ফালি চাষ কী?
- ধাপ চাষ কাকে বলে?
- গালি চাষ কী?
- র্যাভাইন কাকে বলে?
- বদ ভূমি বা অবর ভূমি বা বন্ধ্যা মৃত্তিকা বা ব্যাডল্যান্ড কাকে বলে?
- মৌসুমী বিস্ফোরণ (Monsoon Brust) কাকে বলে?
- করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন?
- আম্র বৃষ্টি (Mango Shower) কাকে বলে?
- পশ্চিমী ঝঞ্জা (Western Disturbance) কাকে বলে?
- মৌসুমী বৃষ্টিপাতের ছেদ (Break of Monsoon) বলতে কী বোঝো?
- জেট বায়ু কাকে বলে?
- এই নিনো কাকে বলে?
- লা নিনা কী?
- লু ও আঁধি কী?
- ল্যাটেরাইট মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো।
- ল্যাটেরাইট মৃত্তিকা অনুর্বর হয় কেন?
- রেগুর মৃত্তিকা কাকে বলে?
- হিউমাস কী?
- শ্বাসমূল কী?
- জরায়ুজ অঙ্কুরোদগম কাকে বলে?
- সামাজিক বনসৃজন কী?
- সামাজিক বনসৃজন এর দুটি উদ্দেশ্য লেখো।
- প্লায়া কাকে বলে?
- রোহি অঞ্চল কাকে বলে?
- হামাদা কাকে বলে?
- মরুস্থলী কাকে বলে?
- রান কী?
- ধ্রিয়ান কাকে বলে?
- বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কাকে বলে?
- যৌথ অরণ্য ব্যবস্থাপনা কাকে বলে?
- কৃষি বনসৃজন বলতে কী বোঝো?
- জল সংরক্ষণ কে উৎসাহিত করতে তামিলনাড়ু সরকার যে দুটি পুরস্কারের ঘোষণা করেছে সেগুলির নাম কী?
৩ নম্বরের প্রশ্ন
- ভারতকে উপদ্বীপ বলার কারণ কী?
- মালমাদ ও ময়দান এর মধ্যে পার্থক্য লেখো।
- পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখো।
- উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো।
- লাল মটি ও ল্যাটেরাইট মাটির মধ্যে পার্থক্য লেখো।
- সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য কী?
- ভারতের জনজীবনে হিমালয় পর্বতের প্রভাব লেখো।
- খাদার ও ভাঙ্গার মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো।
- ভাবর ও তরাই অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো।
- ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো।
- দক্ষিণ ভারতের চেয়ে উত্তর ভারতে নলকূপ সেচ পদ্ধতি অধিক প্রচলিত কেন?
- প্লাবন খাল ও নিত্যবহ খালের মধ্যে পার্থক্য লেখো।
- সেচ খাল ও বহুমুখী খালের মধ্যে পার্থক্য লেখো।
- বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো।
- ভারতের করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন?
৫ নম্বরের প্রশ্ন
- ভারতের কৃষির পাঁচটি বৈশিষ্ট্য লেখো।
- ভারতের জনজীবনে হিমালয় পর্বতের গুরুত্ব আলোচনা করো।
- হিমালয় পর্বতের দৈর্ঘ্য বরাবর শ্রেণীবিভাগ করে পশ্চিম হিমালয় সম্পর্কে বর্ণনা করো।
- মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য গুলি লেখো।
- উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো।
- ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো।
- উপকূলীয় সমভূমির গুরুত্ব বিশ্লেষণ করো।
- ভারতের তিনটি প্রধান মৃত্তিকার বিবরণ দাও।
