WBCHSE HS Semester 3 Routine 2027 | উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রুটিন ২০২৭
WBCHSE HS Semester 3 Routine 2027 বা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রুটিন ২০২৭ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। গত ২৫ জুন বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সম্পূর্ণ রুটিনটি প্রকাশ করে। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ২০২৬ এর ফল প্রকাশের দীর্ঘ কয়েক মাস পর ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টার পরীক্ষার রুটিন প্রকাশিত হলো। ছাত্র-ছাত্রীসহ সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ এই রুটিন প্রকাশের ফলে স্বভাবতই খুশি। কারণ এবার প্রত্যেকে তাঁদের পরিকল্পনামাফিক বিভিন্ন কার্য পদ্ধতি ও প্রস্তুতি শুরু করতে পারবেন।
এই রুটিন অনুযায়ী উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে চলবে ৭ অক্টোবর ২০২৬। যেসব ছাত্র-ছাত্রী ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই রুটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই রুটিন দেখেই তারা পরবর্তী পরীক্ষার প্রস্তুতি শুরু করতে পারবে।
![]() |
| WBCHSE HS Semester 3 Exam Routine 2027 |
WBCHSE HS Semester 3 Routine 2027 একনজরে
- শিরোনাম: WBCHSE HS Semester 3 Routine 2027
- পরীক্ষা: তৃতীয় সেমিস্টার
- শ্রেণি: দ্বাদশ
- সাল: ২০২৬
- রুটিন প্রকাশের তারিখ: ২৫/০৬/২০২৬
- বোর্ড বা সংসদ: পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
- অফিসিয়াল ওয়েবসাইট: https://wbchse.wb.gov.in/notices/
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রুটিন ২০২৭: সময় (Timetable)
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা
- রুটিন সংরক্ষণ করুন: এই রুটিনটি সংরক্ষণ করে রাখুন। মোবাইলে সংরক্ষণ করুন অথবা প্রিন্ট করে পড়ার টেবিলের সামনে লাগিয়ে রাখুন।
- সিলেবাস ও প্রশ্ন কাঠামো বুঝে নেওয়া: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা সম্পূর্ণ নতুন সিলেবাসের উপরে ভিত্তি করে হবে। তাই কোন অধ্যায় থেকে কত নম্বরে প্রশ্ন আসবে, ৭ ধরনের MCQ প্রশ্নের ধরন জেনে নেওয়া জরুরি।
- নিয়মিত মক টেস্ট দেওয়া: HS 3rd Semester Exam 2027 এ ভালো ফল করতে গেলে বিষয় ধরে ধরে মক টেস্ট দেওয়া জরুরি। নিয়মিত মক টেস্ট দিলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জানা সম্ভব হয় এবং পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল আয়ত্ত হয়।
- এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট: পরীক্ষার দিনগুলোত আসল এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট পরীক্ষার সেন্টারে নিয়ে যাওয়া বাধ্যতামূলক। ফটোকপি,জেরক্স কপি বা ডিজিটাল কপি পরীক্ষা সেন্টারে বৈধ বলে গণ্য হয় না।
- রিপোর্টিং টাইম: পরীক্ষা শুরুর অন্তত ৩০ থেকে ৪০ মিনিট আগে পরীক্ষা সেন্টারে পৌঁছানো উচিত। প্রথম দিন অন্তত এক ঘন্টা আগে সেন্টারে পৌঁছলে ভালো হয়।
- নিষিদ্ধ সামগ্রী: পরীক্ষা হলের ভেতর কোনো নিষিদ্ধ সামগ্রী যেমন, মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এইসব সামগ্রী সহ ধরা পড়লে পরীক্ষা বাতিলের সম্ভাবনা একশ শতাংশ।
- OMR সঠিকভাবে পূরণ: OMR সিট সঠিকভাবে পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বার, নিজের সিগনেচার ইত্যাদি বিষয়গুল সঠিকভাবে পূরণ করা দরকার। OMR সিটের কোন জায়গায় কলমের কালির দাগ যেন না পড়ে সেদিকে ছাত্র-ছাত্রীদের ধ্যান দেওয়া দরকার।
- নির্দিষ্টকালীর পেন ব্যবহার: OMR শিট পূরণের জন্য সংসদ দ্বারা নির্ধারিত যে কালির পেন ব্যবহারের কথা উল্লেখ আছে সেই পেনই ব্যবহার করা উচিত।
- সাজেশন ও আলোচনা: কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল এরকম কিছু প্রশ্ন সাজিয়ে একটি ছোট্ট সাজেশন তৈরি করা এবং সেগুলো নিয়ে শ্রেণিকক্ষে আলোচনা করলে ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ে এবং পরীক্ষায় ভালো ফলোয়ার সম্ভাবনা তৈরি হয়।
শিক্ষক-শিক্ষিকাদের জন্য পরামর্শ
- পরিকল্পিত পাঠদান: শিক্ষক-শিক্ষিকারা রুটিন অনুযায়ী পাঠদান এবং রিভিশন করতে পারেন।
- সিলেবাস সম্পূর্ণকরণ: শিক্ষক শিক্ষিকারা সঠিক সময়ের সিলেবাস শেষ করার দিকে নজর দিতে পারেন, যাতে শিক্ষার্থীরা রিভিশনের জন্য যথেষ্ট সময় পায়।
- গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপর জোর: শিক্ষক শিক্ষিকারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার সিলেবাসের যে সমস্ত অধ্যায়গুলি অধিক গুরুত্বপূর্ণ সেগুলোর উপর বিশেষ জোর দিতে পারেন।
- মক টেস্ট গ্রহণ: শিক্ষার্থীদের প্রস্তুতির মান যাচাই করতে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা নিয়মিত Mock Test এর ব্যবস্থা করতে পারেন।
- দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর: শ্রেণিকক্ষে যদি কোন শিক্ষার্থী পড়াশোনার মানের ভিত্তিতে দুর্বল মনে হয় সেক্ষেত্রে তাদের জন্য শিক্ষক শিক্ষিকারা বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে পারেন। যতক্ষণ না তাদের মানের উন্নতি হচ্ছে ততক্ষণ তাঁরা এই ক্লাস চালিয়ে যেতে পারেন।
অভিভাবকদের করণীয়
- মানসিক সমর্থন: পরীক্ষার সময় বহু ছাত্র-ছাত্রীর পরীক্ষার ভিত্তি তৈরি হয়। এই সময় সন্তানদের সর্বদা উৎসাহ প্রদান করুন এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করুন।
- চাপমুক্ত রাখা: পরীক্ষার আগে অনেক সময় পরীক্ষার্থীরা চাপের মুখে থাকে যে তাদের সম্ভাব্য রেজাল্ট আদৌ ভালো হবে কিনা? পরীক্ষায় প্রশ্ন কেমন আসবে? একজন অভিভাবক হিসেবে আপনার কাজ হবে এই সমস্ত কাল্পনিক চাপ থেকে আপনার সন্তানকে দূরে রাখা।
- স্বাস্থ্য সচেতনতা: অতিরিক্ত পড়ার চাপের কারণে পরীক্ষার্থীরা নিজেদের স্বাস্থ্যের কথা অনেক সময় খেয়াল রাখে না। এই সময় অভিভাবক হিসেবে আপনার উচিত সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া। তাকে পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার দেওয়া ও সময়মতো ঘুমোনোর পরামর্শ দেওয়া।
- উপযুক্ত পরিবেশ: বাড়ির সন্তানরা যাতে উপযুক্ত ও নিরিবিলি পরিবেশে নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারে একজন অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব সেই বিষয়টি দেখা।
- সময়ের প্রতি নজর: পরীক্ষার দিনগুলিতে আপনার সন্তান যাতে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় একজন অভিভাবক হিসেবে আপনার উচিত সেই দায়িত্ব পালন করা।
