WBCHSE Annual Working Plan 2026-27 PDF | সম্পূর্ণ সময়সূচি
WBCHSE Annual Working Plan 2026-27 হলো একাদশ ও দ্বাদশ শ্রেণির সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের কাছে একটি গুরুত্বপূর্ণ রোডম্যাপ। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) 2026-27 শিক্ষাবর্ষের জন্য অফিসিয়াল Annual Working Plan প্রকাশ করেছে। গত ১৪ই মে, ২০২৬ তারিখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি জারি করে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এই অফিসিয়াল Working Plan টি সামনে এনেছে।
বিশেষ করে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিকে নতুন সেমিস্টার সিস্টেম চালু হওয়ার পর থেকে এই Annual Working Plan এর গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়াশোনা, রেজিস্ট্রেশন, অনলাইন ফর্ম ফিলাপ এবং পরীক্ষা পরিচালনার পুরো প্রক্রিয়া এখন এই ক্যালেন্ডার অনুযায়ী নিয়ন্ত্রিত হয়।
আপনি যদি একজন ছাত্র, ছাত্রী, অভিভাবক বা শিক্ষক হন তবে এই আর্টিকেলে WBCHSE Annual Working Plan 2026-27 PDF ডাউনলোড কিভাবে করবেন এবং এর মধ্যে থাকা গুরুত্বপূর্ণ তারিখ ও সেমিস্টার সংক্রান্ত নির্দেশিকাগুলি সহজ ভাষায় জানতে ও বুঝতে পারবেন।
![]() |
| WBCHSE Annual Working Plan 2026-27 |
WBCHSE Annual Working Plan কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
- অনলাইন রেজিস্ট্রেশন ও এনরোলমেন্ট: নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের নাম নথিভুক্তকরণ এবং পরীক্ষার ফর্ম ফিলাপের শেষ তারিখ জানা যায়।
- সেমিস্টার পরীক্ষার রোডম্যাপ: নতুন নিয়ম অনুযায়ী একাদশ শ্রেণির (Semester 1 & 2) এবং দ্বাদশ শ্রেণির (Semester 3 & 4) থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তার আভাস পাওয়া যায়।
- স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা: স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীরা আগে থেকেই জানতে পারেন কোন মাসে কী কাজ সম্পন্ন করতে হবে, ফলে শেষ মুহূর্তের তাড়াহুড়ো বা ভুল এড়ানো সম্ভব হয়।
WBCHSE Annual Working Plan 2026-27 এক নজরে
- শিরোনাম: অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান (WBCHSE Annual Working Plan 2026-27 PDF)
- বোর্ড বা কাউন্সিল: পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)
- শিক্ষাবর্ষ: 2026-27
- শ্রেণি: একাদশ শ্রেণি ও দ্বাদশ শ্রেণি
- পরীক্ষা পদ্ধতি: সেমিস্টার সিস্টেম (OMR and Subjective)
- অফিসিয়াল ওয়েবসাইট: wbchse.wb.gov.in
- মূল উদ্দেশ্য: একাডেমিক কার্যক্রম, রেজিস্ট্রেশন, ফর্ম ফিলাপ ও পরীক্ষার সময়সীমা নির্ধারণ
নতুন সেমিস্টার সিস্টেম ২০২৬-২৭: গুরুত্বপূর্ণ নিয়মাবলী
- একাদশ শ্রেণি (Class XI): Semester I: সম্পূর্ণ OMR শিটে মাল্টিপল চয়েস কোশ্চেন (MCQ) ভিত্তিক পরীক্ষা হবে। এই পরীক্ষা সাধারণত স্কুল স্তরে সংসদের প্রশ্নপত্র মেনে নেওয়া হয়। Council বা সংসদ থেকে কোন প্রশ্নপত্র হয় না। স্কুলের শিক্ষকেরাই এই প্রশ্নপত্র তৈরি করে থাকেন। Lab Based Subject গুলোতে সাধারণত ৩৫ নম্বরের পরীক্ষা হয়, সময় থাকে ১ ঘন্টা ১৫ মিনিট, এবং Nom Lab Based Subject গুলোতে ৪০ নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে এক ঘণ্টা ১৫ মিনিট।
- একাদশ শ্রেণি (Class XI): Semester- II: এই পরীক্ষাটি হয় মূলত বর্ণনামূলক বা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক (Short and Descriptive) প্রশ্নের উপর ভিত্তি করে। এখানে Lab Based Subject ও Non Lab Based Subject উভয়ের জন্য সময় বরাদ্দ থাকে ২ ঘন্টা করে। Lab Based Subject এর পরীক্ষা হয় ৩৫ নম্বরের এবং Non Lab Based Subject এর পরীক্ষা হয় ৪০ নম্বরের। এই পরীক্ষাটি ছাত্র-ছাত্রীদের নিজস্ব স্কুল দ্বারাই পরিচিত হয়, অর্থাৎ প্রশ্নপত্র তৈরি, পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই করে থাকেন।
- দ্বাদশ শ্রেণি (Class XII): Semester III: সম্পূর্ণ OMR শিটে মাল্টিপল চয়েস কোশ্চেন (MCQ) ভিত্তিক পরীক্ষা হয়। এই পরীক্ষা সাধারণত সংসদ (Council) পরিচালনা করে। Council বা সংসদ থেকে প্রশ্নপত্র করা হয়, স্কুলের শিক্ষকেরা কোনও প্রশ্নপত্র তৈরি করেন না। Lab Based Subject গুলোতে সাধারণত ৩৫ নম্বরের পরীক্ষা হয়, সময় থাকে ১ ঘন্টা ১৫ মিনিট, সম্পূর্ণ OMR শিটে মাল্টিপল চয়েস কোশ্চেন (MCQ) ভিত্তিক পরীক্ষা হয়। এবং Nom Lab Based Subject গুলোতে ৪০ নম্বরের পরীক্ষা হয়, সময় থাকে ১ ঘণ্টা ১৫ মিনিট। ছাত্রছাত্রীদের এই পরীক্ষা সাধারণত বাইরের কোন স্কুলে গিয়ে (Centre ) দিতে হয়।
- দ্বাদশ শ্রেণি (Class XII): Semester IV: এই পরীক্ষাটি হয় মূলত বর্ণনামূলক বা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক (Short and Descriptive) প্রশ্নের উপর ভিত্তি করে। এখানে Lab Based Subject ও Non Lab Based Subject উভয়ের জন্য সময় বরাদ্দ থাকে ২ ঘন্টা করে। Lab Based Subject এর পরীক্ষা হয় ৩৫ নম্বরের এবং Non Lab Based Subject এর পরীক্ষা হয় ৪০ নম্বরের। এই পরীক্ষাটি সম্পূর্ণ সংসদ বা Council দ্বারা পরিচালিত হয়। ছাত্র-ছাত্রীদের নিজস্ব স্কুল ছেড়ে বাইরে কোন স্কুলে এই পরীক্ষাটি দিতে হয়।
- গুরুত্বপূর্ণ নোট: প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর সময়মতো সংসদের অনলাইন পোর্টালে আপলোড করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে এই ওয়ার্কিং প্ল্যানে।
একাদশ শ্রেণির (Class XI) বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশিকা
অনলাইন রেজিস্ট্রেশন (Online Registration)
- নতুন ভর্তি ও ফর্ম ফিলাপ: শিক্ষাবর্ষের শুরুতেই একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন করা হবে।
- ফি জমা দেওয়া: নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলের মাধ্যমে বা অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। লেট ফাইন (Late Fine) ছাড়া ফর্ম ফিলাপের শেষ তারিখ সংসদের নোটিফিকেশনে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
চেকলিস্ট সংশোধন (Checklist Correction)
- রেজিস্ট্রেশন সংক্রান্ত ফর্ম ফিলাপ শেষ হওয়ার পর Council থেকে একটি অনলাইন চেক-লিস্ট বা রেজিস্ট্রেশন চেক-লিস্ট প্রকাশ করা হয়।
- ছাত্র-ছাত্রীদের নাম, জন্মতারিখ, বিষয় (Subject Combination) বা বানানে কোন ভুল থাকলে তা স্কুলের লগইন আইডি ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যেই সংশোধন করে নিতে হবে। এরপরে আর কোন সংশোধন গ্রহণ করা হয় না।
সেমিস্টার ১ ও সেমিস্টার ২ পরীক্ষার নম্বর আপলোড
- Semester I (MCQ) ও Semester II (Descriptive): পরীক্ষা শেষ হওয়ার পর স্কুলের বিষয়ভিত্তিক শিক্ষকদের খাতা মূল্যায়ন করতে হবে।
- ওয়ার্কিং প্ল্যানে উল্লেখিত চূড়ান্ত তারিখের মধ্যে স্কুলের পক্ষ থেকে সংসদের অফিসিয়াল পোর্টালে একাদশ শ্রেণির প্রতিটি সেমিস্টারের নম্বর আপলোড করা বাধ্যতামূলক।
দ্বাদশ শ্রেণির (Class XII) বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশিকা
অনলাইন এনরোলমেন্ট ও ফর্ম ফিলাপ (Online Enrollment)
- সেমিস্টার ৩ এবং সেমিস্টার ৪ পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থীদের অনলাইন এনরোলমেন্ট ফর্ম ফিলাপ করতে হবে।
- এডমিট কার্ড জেনারেট হওয়ার আগে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা বাধ্যতামূলক।
OMR শিট ও এডমিট কার্ড ডাউনলোড
- সেমিস্টার ৩ পরীক্ষার জন্য ওএমআর (OMR) শিট বিতরণ এবং ব্যবহারবিধি সংক্রান্ত গাইডলাইন স্কুলগুলোতে পাঠানো হবে।
- পরীক্ষার্থীরা সংসদের পোর্টাল বা স্কুলের মাধ্যমে তাদের ডিজিটাল এডমিট কার্ড (Admit Card) নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহ করতে পারবেন।
ব্যবহারিক পরীক্ষা (Practical Exam) ও প্রোজেক্ট (Project) সংক্রান্ত নির্দেশ
- ল্যাবরেটরি ভিত্তিক বিষয়গুলোর প্রাকটিক্যাল পরীক্ষা এবং অন্যান্য বিষয়ের প্রোজেক্ট ওয়ার্কের মূল্যায়ন নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে শেষ করতে হবে।
- স্কুল কর্তৃপক্ষকে এই সমস্ত নম্বর পোর্টাল লক (Portal Lock) হওয়ার আগেই সাবমিট করতে হবে।
WBCHSE Annual Working Plan 2026-27 PDF ডাউনলোড কিভাবে করবেন?
- ধাপ ১: প্রথমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে যান। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো https://wbchse.wb.gov.in/home/
- ধাপ ২: হোম পেজটি ওপেন হওয়ার পর ডানদিকের বা ওপরের মেনুবারে থাকা Notices ট্যাবে ক্লিক করুন।
- ধাপ ৩: সেখানে "Annual Working Plan for the Academic Session 2026-26" বা "Annual Working Plan dated 14/05/2026" নামের লিঙ্কটি খুঁজুন।
- ধাপ ৪: লিংকটিতে ক্লিক করলে সম্পূর্ণ নোটিফিকেশন এবং ডেট-শিট সহ পিডিএফ ফাইলটি (PDF File) আপনার স্ক্রিনে ওপেন হবে।
- ধাপ: ৫: এবার ওপরের Download আইকনে ক্লিক করে ফাইলটি আপনার মোবাইল বা কম্পিউটারে সেভ করে নিন। ভবিষ্যতে দেখার জন্য এটি প্রিন্ট আউট (Print Out) করেও রাখতে পারেন।
- ধাপ ৬: আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে WBCHSE Annual Working Plan 2026-27 PDF Download নামে একটি ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখানথেকেও আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। WhatsApp চ্যানেলে যুক্ত হতে গেলে Join WhatsApp Channel অংশে ক্লিক করুন।
- ধাপ ৭: আপনি যদি ওপরের কোন কিছুই করতে না চান, তাহলে সরাসরি Download PDF লিঙ্কে ক্লিক করুন।
শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা
- ডাটা এন্ট্রি ও পোর্টাল আপডেট: রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট বা নম্বর আপলোডের ক্ষেত্রে কোনোরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রতিটি কাজ নির্দিষ্ট উইন্ডো ওপেন (Time Window) করার মাঝেই শেষ করতে হবে।
- OMR শিটের সঠিক ব্যবহার: যেহেতু সেমিস্টার পদ্ধতিতে ওএমার সিট ব্যবহার করা হচ্ছে, তাই পরীক্ষা নেওয়ার আগে ছাত্র-ছাত্রীদের OMR পূরণের সঠিক নিয়ম (যেমন: কালো বা নীল বলপয়েন্ট কলম ব্যবহার, বৃত্ত সম্পূর্ণ ভরাট করা, রেজিস্ট্রেশন নাম্বার, রোল, নাম্বার, কোশ্চেন বুকলেট সিরিজ নাম্বার, নিজের সিগনেচার ইত্যাদি) ভালোভাবে বুঝিয়ে দিতে হবে।
- একাডেমিক ক্যালেন্ডার বজায় রাখা: সংসদের নিজস্ব সিলেবাস বিভাজন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সেমিস্টার ভিত্তিক সিলেবাস শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।
